ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ভাড়াটে খুনি দিয়ে সালেহা বেগম নামে এক নারীর হত্যার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আবু বকর ছিদ্দিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবু বকর কমলনগরের চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সালেহা বেগমকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আবু বকর চার্জশিটভুক্ত আসামি। অভিযোগ রয়েছে যে, তিনি সালেহাকে গোপনে বিয়ে করেছিলেন, পরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জমি কেনার জন্য ৩০ লাখ টাকা লেনদেনের জেরে মো. সেলিম নামে এক ব্যক্তিকে দিয়ে সালেহাকে হত্যার পরিকল্পনা করেন।

২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মেঘনা নদীর তীরে সালেহার মরদেহ পাওয়া যায়। তার মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্তে সেলিমকে গ্রেপ্তার করে, যিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। সেলিমের জবানবন্দি অনুযায়ী, আবু বকর ছিদ্দিক তাকে ৫০ হাজার টাকার বিনিময়ে সালেহাকে হত্যার জন্য ভাড়া করেন।

বাদীর আইনজীবী আমজাদ হোসাইন জানান, আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ভিকটিমের ছেলে শরীফ উদ্দিন ও মো. আরিফুল ইসলাম দাবি করেছেন, আসামির মৃত্যুদণ্ডের জন্য আদালতে আবেদন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক কারাগারে

আপলোড সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬