ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের সারসেলে অনুষ্ঠিত হবে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

আগামীকাল রোববার (২ আগস্ট) প্যারিসের উপকণ্ঠবর্তী শহর সারসেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬', যেখানে বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী নগর বাউল জেমস গিটার হাতে মঞ্চ মাতাবেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বৃহৎ সাংস্কৃতিক আয়োজন, যা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমোদন ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারসেলের স্টেড এমিল জালা (Stade Émile Zola) মাঠে গত মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন এবং অফিওরা (OFIORA)-এর পরিচালক কৌশিক রাব্বানী উৎসবের প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরেন।

আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ২০ ইউরো, এবং বিশেষ টিকেটের মূল্য ৭০ ইউরো। উৎসবে থাকছে র‍্যাফেল ড্র, যেখানে প্রধান পুরস্কার হিসেবে একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে।

সারসেল ফ্রান্সের ভাল-দ্য-ওয়াজ (Val-d'Oise) প্রশাসনিক অঞ্চলের একটি শহর, যা প্যারিস কেন্দ্র থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই ধরনের সাংস্কৃতিক উৎসব প্রবাসী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্যারিসের সারসেলে অনুষ্ঠিত হবে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’

আপলোড সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬