সাকিব আল হাসান বাংলাদেশের অধিনায়ক, শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ
- আপলোড সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন।
বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করে। সাকিবের সহকারী হিসেবে দলে থাকছেন অলক কাপালি।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ছয়টি দল, যার মধ্যে রয়েছে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস মুখোমুখি হবে। ৩১ জুলাই ডাবল-হেডারে প্রথম ম্যাচে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স খেলবে, এরপর বাংলাদেশ টাইগার্সের প্রতিপক্ষ হবে ইন্ডিয়ান রয়্যালস।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি সনি স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারিত হবে, যা ক্রিকেটপ্রেমীদের জন্য সরাসরি উপভোগের সুযোগ সৃষ্টি করবে।
























