ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তাহসিন আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো তাহসিন আব্দুল্লাহ সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাহসিন তার বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে তাহসিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাহসিন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দু’হাত বাড়িয়ে উচ্ছ্বসিত হাসি দিয়ে দাঁড়িয়ে ছিলেন। তবে এই হাসির পেছনে রয়েছে গভীর বেদনার গল্প।

২০২৫ সালের জুলাইয়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। সেদিন তারা আলাদা ভবনে ছিল। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনার পর তাহসিনের জীবন বদলে যায়। সে এক হিলিং সেশনে লিখেছিল, ‘আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি।’

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন এবং তার ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে জানতে চান। তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। প্রধানমন্ত্রী তাহসিনের স্বপ্নের প্রশংসা করেন এবং লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে তাহসিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দিত হন এবং স্কুলে গিয়ে বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার কথা শোনানোর জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তাহসিন আব্দুল্লাহ

আপলোড সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬