সাতলা লাল শাপলা বিলে যুবকের মৃত্যু
- আপলোড সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বরিশালের উজিরপুরে সাতলা লাল শাপলা বিলে আনন্দ ভ্রমণে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম (২১), তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম বন্ধুদের সঙ্গে বিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যান।
ঘটনার পর তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে বের করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট।’

























