ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিউটি পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়নি: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে। এ প্রেক্ষাপটে শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের গুজব ছড়িয়ে পড়ে।

সোমবার (২৭ জুলাই) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ জানান, বিউটি পালের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। তিনি বলেন, গঠন হবে কি না, তা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, বিউটি পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি নিজের ফেসবুক আইডি থেকে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, তিনি শাড়ি পরে স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছেন। এরপর ওই ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু হয়। তবে পরে তাকে সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একই গান দিয়ে ভিডিও পোস্ট করতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিউটি পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়নি: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

আপলোড সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬