ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিশ্চিয়ানো রোনালদো এবার টিভি সিরিজে, নির্বাহী প্রযোজক ও অভিনয় করবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ক্রিশ্চিয়ানো রোনালদো টেলিভিশন ড্রামার জগতে প্রবেশ করতে যাচ্ছেন। তিনি ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন এবং ক্যামেরার সামনে বিশেষ উপস্থিতিও থাকবেন।

এই সিরিজে রোনালদোর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও। রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’

সিরিজটির নির্মাণে রোনালদোর সঙ্গী হলেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা। চলতি বছর তারা মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা এবং ব্যবসা তুলে ধরা হবে। ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট, যিনি অভিনয় করবেন ডেমিয়ান লুইস। তিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ক্রিশ্চিয়ানো রোনালদো এবার টিভি সিরিজে, নির্বাহী প্রযোজক ও অভিনয় করবেন

আপলোড সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬