নড়াইলে চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- আপলোড সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলায় চার বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল পৌরসভার একটি গ্রামের বাগানের মধ্যে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর মামা বাদী হয়ে রাতে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার অনুযায়ী, শনিবার বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকাল ৫ টার দিকে প্রতিবেশী কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে একই গ্রামের একটি বাগানে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়।
শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে রাতেই সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। এ বিষয়ে ওসি অজয় কুন্ডু জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
























