ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার বাহিনীর নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার ভারসাম্য রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে। বাহিনীটি জানিয়েছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তা নির্দেশনা ও আইন বাস্তবায়ন করেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কিছু ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

আনসার জানায়, সরকারি স্থাপনার নিরাপত্তার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ, চিত্র ধারণ ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা বাধ্যতামূলক। আনসার সদস্যরা কেবল কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করেন, যা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।

বাহিনীটি আরও উল্লেখ করে, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও পেশাদার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে।

বিবৃতিতে বলা হয়, তথ্য সংগ্রহের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করলে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। আনসার বাহিনী সকল অংশীজনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনসার বাহিনীর নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার ভারসাম্য রক্ষার আহ্বান

আপলোড সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬