ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা এর আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন।

খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট। আপত্তি ও সংশোধনীর জন্য জমা হওয়া আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে হবে। স্থানীয় সাংবাদিক ও কেব্‌ল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

ইসির কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আপলোড সময় : ০৯:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬