শিরোনাম :
ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১২:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ২২২ বার পড়া হয়েছে
ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘আকাশপথে আগ্রাসনের’ পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি ভূপাতিত করে।
মোহবি দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে মার্কিন এমকিউ-৯ ড্রোনটিকে গুলি করে নামিয়েছে।


























