ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় আওয়ামী লীগের গ্রেফতার ৩ নেতাকর্মী কারগারে: প্রেট্রোল উদ্ধার

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ২৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় গোয়েন্দা ও থানা পুলিশের অভিযানে সরকার বিরোধী মিছিল করার সময় গ্রেফতার আ’লীগের ৩ নেতাকর্মীকে শুক্রবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের কোনাপাড়া ওভারপাসের নিচ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্র লীগের সমম্বয়ে করা মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের থেকে ৩ বোতল ভর্তি প্রেট্রোল উদ্ধার করা হয়েছে যা দিয়ে তারা গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল। গ্রেফতারকৃতরা হলে- ঢাকার শ্যামপুরের ঢালকানগরে বসবাসরত ডিএসসিসির ৩৭ নং ওয়ার্ড আ’লীগের সদস্য মো. হানিফ মিয়ার ছেলে মো. ইলিয়াছ মিয়া (৩৫),বরিশালের হিজলা থানার বাউশিয়া গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মো. হানিফ হাওলাদার (৩৫) ও বরিশালের উজিরপুর থানার দক্ষিণ ধামুড়া গ্রামের মো. ছোহরাব বিশ্বাসের ছেলে মো. সাইফুল ইসলাম রিয়াজ (৩০)। এ বিষয়ে ওই রাতেই ডেমরা থানায় গ্রেফতারদেরসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের ডিএমপির ওয়ারী বিভাগের (গোয়েন্দা) সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গ্রেফতার ও পলাতকরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য পদ গ্রহন, সংগঠনের আদর্শ ও স্বত্বাকে সমর্থন, বাংলাদেশের অখন্ডতা, সংহতি জনরিাপত্তা ও সার্বভৌম্ব বিপন্ন করার লক্ষ্য নিয়ে ষড়যন্ত্র করে আসছিল। এছাড়াও জব্দকৃত দাহ্য পদার্থ পেট্রোল নিজেদের হেফাজতে রেখে অগ্নিসংযোগের মাধ্যমে জনসাধারণের সম্পত্তির ক্ষতিসাধন ও আতঙ্ক সৃষ্টির জন্য প্রস্তুতি গ্রহন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় আওয়ামী লীগের গ্রেফতার ৩ নেতাকর্মী কারগারে: প্রেট্রোল উদ্ধার

আপলোড সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬