ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে আবাবিল সংসদের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন, সম্পাদক গোলাম মোস্তফা

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:২২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্মীয় মূল্যবোধের বিকাশ, দাওয়াহ কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলার ”কালাপাহাড়িয়া ইউনিয়ন আবাবিল সংসদ” এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে এলাকার স্বনামধন্য আলেম-ওলামা ও দ্বীনি ব্যক্তিত্বদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আমিনুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মাওলানা শিহাব উদ্দিন। সহ-সভাপতি: হাফেজ আ. করিম, হাফেজ আ. রশিদ, হাফেজ হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা বাহাউদ্দীন আশরাফ এবং রাধানগর বাজার মসজিদের ইমাম।
সহ-সাধারণ সম্পাদক: মুফতি শামসুল হক।
কোষাধ্যক্ষ: মুফতি আ. মান্নান।
সহ-কোষাধ্যক্ষ: মাওলানা মো. মহিউদ্দিন।
সাংগঠনিক সম্পাদক: মুফতি জহিরুল ইসলাম।
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা এমদাদ বিন হাবিব ও মাওলানা ইউসুফ বিন শামসুল।
প্রচার সম্পাদক: মাওলানা ওয়াসিম আকরাম।
সহ-প্রচার সম্পাদক: মুফতি কাউছার আহমেদ তাসনিম, মুফতি আব্দুর রহমান রাসেল ও মাওলানা আলী আকবার।
দাওয়াহ বিষয়ক সম্পাদক: নাজমুল হক।
দফতর সম্পাদক: মাওলানা আ. রহিম।
সহ-দফতর সম্পাদক: হাফেজ শাহ আলম ও মাওলানা শেখ ফরিদ।
শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুফতি ওমর ফারুক।
সহ-শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মাওলানা ইব্রাহিম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের প্রতিষ্ঠালগ্নের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলামী দাওয়াহ কার্যক্রম জোরদার, সমাজে নৈতিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে তরুণ সমাজকে দ্বীনের সঠিক পথে উদ্বুদ্ধ করা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কার্যকর ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় সচেতন মহল নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে কালাপাহাড়িয়া ইউনিয়ন আবাবিল সংসদ ভবিষ্যতে আরও সুসংগঠিত, কার্যকর ও জনসম্পৃক্ত একটি আদর্শ ধর্মীয়-সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
পরিশেষে, উপস্থিত আলেম-ওলামা ও সদস্যবৃন্দ নবগঠিত কমিটির সার্বিক সফলতা, ঐক্য, কল্যাণ ও দীর্ঘস্থায়িত্ব কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তারা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন সংগঠনের সকল দায়িত্বশীলকে নিষ্ঠা, আমানতদারিতা ও ইখলাসের সঙ্গে দ্বীনের খেদমত, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকার তাওফিক দান করেন। আমীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজারে আবাবিল সংসদের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন, সম্পাদক গোলাম মোস্তফা

আপলোড সময় : ০৯:২২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬