শিক্ষামন্ত্রীকে বরখাস্তের দাবি জানালেন রাহুল গান্ধী
- আপলোড সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শনিবার (২৫ জুলাই) ককরোচ জনতা পার্টির শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
রাহুল গান্ধী শিক্ষার্থীদের পাশে থেকে বলেন, শিক্ষামন্ত্রীকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না, বরং তাকে সরকার থেকেই বের করে দিতে হবে।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর রাতে দেওয়া ভিডিও বার্তার সমালোচনা করে বলেন, শিক্ষার্থীরা ভিডিও বার্তা বা আশ্বাস নয়, বরং সরাসরি পদক্ষেপ দেখতে চান।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় জন্তর মন্তরে অনশনে বসা আইসা নেত্রী নেহা বোরা উপস্থিত ছিলেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রতি তাদের অটল থাকার বার্তা দেন।























