ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুদ সাঈদীর দাবি: সাহাবুদ্দিনের পদত্যাগের পর নিরপেক্ষ তদন্তের প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী তার বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মাসুদ সাঈদী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে এ দাবি জানান। তিনি বলেন, পদত্যাগের মাধ্যমে সাহাবুদ্দিনের সাংবিধানিক ও আইনানুগ বিশেষ সুরক্ষা আর বহাল নেই।

মাসুদ সাঈদী আরও উল্লেখ করেন, সাহাবুদ্দিন চিকিৎসার অজুহাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে তিনি জবাবদিহিতা এড়িয়ে দেশত্যাগ করতে না পারেন।

তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস হতে পারে না। সাহাবুদ্দিনকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’ মাসুদ সাঈদী হুঁশিয়ারি দেন যে, কোনো ধরনের গোপন সমঝোতা হলে বাংলাদেশের ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাসুদ সাঈদীর দাবি: সাহাবুদ্দিনের পদত্যাগের পর নিরপেক্ষ তদন্তের প্রয়োজন

আপলোড সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬