ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি জানালেন শামীম হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে সমালোচনা করেন।

শামীম হোসেন বলেন, ‘এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।’

এর আগে, সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি জানালেন শামীম হোসেন

আপলোড সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬