ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা মামলায় ভেনেজুেলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব দিয়েছে মামলার উভয় পক্ষ। মঙ্গলবার (২১ জুলাই) আদালতে দাখিল করা এক যৌথ নথিতে মাদুরোর আইনজীবী ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটররা এ সময়সূচির প্রস্তাব করেন।

আদালতের নথিতে মামলার পরবর্তী আইনি কার্যক্রমের সম্ভাব্য সময়সূচিও উল্লেখ করা হয়েছে। তবে বিচার কবে শুরু হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টেইন। বুধবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) দুপুর ১২টায় মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নথিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে এ সময়সূচি পরিবর্তনের আবেদন করতে পারবে উভয় পক্ষ। প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে মামলাটি খারিজের আবেদন দাখিল করতে পারবেন মাদুরোর আইনজীবীরা।

মাদুরোর আইনজীবীরা যুক্তি দেবেন যে, তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান ছিলেন এবং তাই আন্তর্জাতিক আইনের আওতায় বিচার থেকে আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী।

বর্তমানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে রয়েছেন। সেখান থেকেই তারা মামলার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ০১:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬