ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০), তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে একজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের দেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আপলোড সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬