পরিবেশ সুরক্ষায় নাসির উদ্দিনের অবদানের স্বীকৃতি পেলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা
- আপলোড সময় : ০৩:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল মো. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (১৮ জুলাই) সিলেট বিভাগের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ পাতন গ্রামে তারা সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধিদল মো. নাসির উদ্দিনসহ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে। মো. নাসির উদ্দিন দীর্ঘ ৩০ বছর প্রবাসে থাকার পর ২০১৪ সালে দেশে ফিরে এসে স্বেচ্ছায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন। তিনি গ্রামের রাস্তাঘাট, নালা-নর্দমা ও ড্রেন-ছড়া পরিষ্কার করে থাকেন।
স্থানীয় এলাকাবাসী জানান, নাসির উদ্দিনের এই কর্মকাণ্ড তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। সাক্ষাৎকালে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল তার অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মতবিনিময়কালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নাসির উদ্দিনকে সৌজন্য উপহার প্রদান করা হয়। তার উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখছে বলে উল্লেখ করা হয়।























