ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডিজিটাল ডট নেটের কার্যালয়ে হামলা, ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় র‍্যাব-৭ আরও নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে মামলার অন্যতম অভিযুক্ত মাইকেলও রয়েছেন। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন রোববার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারদের মধ্যে মাইকেল, তুহিন ও আকবর হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান ও সৈরত হোসেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলার এবং সাইফুদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ডেভিড-ইমন পরিচয়ধারী এক ব্যক্তি দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ডিডিএনের ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‍্যাব এই নয়জনকে গ্রেপ্তার করে। এর আগে, একই ঘটনায় গত ১৫ জুলাই আরও আটজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ডিজিটাল ডট নেটের কার্যালয়ে হামলা, ৯ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬