ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পরাজয়ে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। কুড়িগ্রামের রাজারহাটে দুই যুবক প্রিয় দলের এমন হার মেনে নিতে না পেরে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ঘটনাটি ঘটে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকায়। ওই গ্রামের বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। বিশ্বকাপ শুরুর পর থেকে তারা আর্জেন্টিনার পতাকা টানানো এবং জার্সি পরে দলকে সমর্থন জানাতে সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে স্পেনের কাছে পরাজয়ের পর তারা স্থানীয় একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন এবং প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে আর কখনও আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না।

দুই তরুণের এই সিদ্ধান্ত দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ক্রীড়াপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক।

এদিকে, রাজারহাটের এই দুই যুবকের ব্যতিক্রমী প্রতিবাদ এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের আবেগের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আর্জেন্টিনার পরাজয়ে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন দুই যুবক

আপলোড সময় : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬