ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময় আতশবাজির বিস্ফোরণে ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২৩২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় রাজধানীর মিরপুরে আতশবাজির বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পল্লবীর সিটিক্লাব এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে মো. সাকিব (২১) হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকি তিনজন রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

দগ্ধ সাকিব মিরপুরের বিইউবিটি কলেজের প্রথম বর্ষ ইকোনোমিক্স শিক্ষার্থী এবং মিরপুরের ১২ নম্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে। অন্যদিকে, তাহসিন, সজীব ও রিফাতের বাসাও একই এলাকায়।

হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই যুবকরা আতশবাজি করছিলেন। হঠাৎ বিস্ফোরণের ফলে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময় আতশবাজির বিস্ফোরণে ৪ জন দগ্ধ

আপলোড সময় : ০৪:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬