ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল তোমরাই’ – ডি মারিয়ার বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের কয়েক ঘণ্টা পর, আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া স্যোশাল মিডিয়ায় লিওনেল স্কালোনির দলকে উদ্দেশ্য করে একটি বিশেষ বার্তা দিয়েছেন।

ডি মারিয়া তার বার্তায় লিখেছেন, "একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত।" তিনি উল্লেখ করেন, বিশ্বকাপে দলের প্রদর্শিত ভালোবাসা ও আবেগের জন্য পুরো দেশ একত্রিত হয়েছিল।

তিনি আরও বলেন, "তোমরা ইতিহাস, তোমরা কিংবদন্তি, আর সেটা কেউ কখনও তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল।" ডি মারিয়া টানা পাঁচটি ফাইনালের উল্লেখ করে বলেন, "এটাও কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।"

ডি মারিয়া ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছিলেন এই দলের সঙ্গে। যদিও গুঞ্জন ছিল যে তিনি ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন, তবে তিনি ফাইনালের কয়েক দিন আগে জানান, "আমি যাইনি এবং যাচ্ছিও না। আমি শান্তভাবে বাড়িতেই থাকছি।"

এভাবে ডি মারিয়া নিজের বাড়ি থেকে ম্যাচটি দেখেছেন এবং পরাজয়ের পর সাবেক সতীর্থদের অভিনন্দন জানাতে ভোলেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল তোমরাই’ – ডি মারিয়ার বার্তা

আপলোড সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬