ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা, মেসিদের প্রতি ভালোবাসা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। তবে রানার্সআপ হওয়ার পরেও লিওনেল মেসি ও তার দলের প্রতি দেশের মানুষের ভালোবাসা কমেনি। এই উপলক্ষে আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলে দেশের জনগণের জন্য একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট মিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’

রানার্স-আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করার পর রেডিও মিত্রে-তে তিনি বলেন, ‘আমি জানি, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সময়টা এখন বেশ কঠিন। তবে প্রাথমিক এই হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা কত বড় অর্জন নিয়ে দেশে ফিরছে।’

জাতীয় দলটি দেশে ফেরার দিন এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের সমর্থকদের সাথে উদযাপনের তারিখ অনুযায়ী সাধারণ ছুটি কার্যকর হবে। যদিও ছুটি সোমবার নাকি মঙ্গলবার হবে—তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

সাধারণ ছুটির এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগেভাগেই পরবর্তী দুই দিনের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

ফাইনাল ম্যাচে জয় না আসলেও, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার লড়াই ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। এখন দেশজুড়ে অপেক্ষা—এক বীরোচিত বরণের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা, মেসিদের প্রতি ভালোবাসা অব্যাহত

আপলোড সময় : ০১:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬