ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১৭ মাদকসেবীর আত্মসমর্পণ, পুলিশ সুপারের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করেছেন। অনুষ্ঠানে একজন নারীসহ তারা স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন। আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জীবননগর থানা ও ৭ নম্বর মনোহরপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুউল্লাহ্ এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ১৭ মাদকসেবীর আত্মসমর্পণ, পুলিশ সুপারের উপস্থিতি

আপলোড সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬