দিল্লিতে ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ
- আপলোড সময় : ১২:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ‘চলো সংসদ’ পদযাত্রায় সোমবার (২০ জুলাই) পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পদযাত্রা ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করে। পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সতর্কবার্তা দিয়ে জানায় যে, নির্দিষ্ট যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও প্রতিবাদ, মিছিল বা সমাবেশ করা যাবে না।
বিক্ষোভকারীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপের নেতৃত্বে সিজেপি গঠন করা হয়, যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এই পার্টির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের সমর্থন রয়েছে।
এদিকে, শনিবার পুলিশ ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করে, যা সোমবারের কর্মসূচিতে উত্তেজনা বাড়ায়।


























