ইরানে ভূমিকম্প, জরুরি সেবা বাহিনী সতর্ক
- আপলোড সময় : ০৪:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর জরুরি সেবা ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
খুজেস্তানের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনাকারী বাহিনীকে পূর্ণ প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়নে সরকারি দলগুলো কাজ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে ইসরায়েলে আরও কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
























