রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে অ্যাডভোকেট হারুন অর রশীদের স্মরণ সভা ও দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ২২১ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব হারুন অর রশীদ-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সন্ধ্যায় রিয়াদের একটি অভিজাত রেস্তোরাঁয় প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, রিয়াদ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, রিয়াদ শাখার সভাপতি আলহাজ্ব মো. কবির হোসাইন। যৌথ সঞ্চালনায় ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুর রহমান ও হাফেজ শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান।
প্রধান বক্তা ছিলেন প্রবাসী রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১ নম্বর সদস্য আমিনুল ইসলাম খাঁন সাধন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব মো. সাদেক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, মো. তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সালেহ মুছা, তাজুল ইসলাম তাজু, শিব্বির আহমেদ শিপু, আব্দুল মতিন মোল্লা, শাহাদাত হোসেন, সুহেল মিয়া, সাহেদ মিয়া, কামাল আহমেদ, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক আল-আমীন, বাচ্চু মিয়া, তোফাজ্জল হোসেন, ইসমাইল আজিজ, মো. হাসান, হাফিজ সরকার, রাইহান উদ্দিন, লিল মিয়া, রিফাত বিন মিজান, তুষার আহমেদ ইমরান, হানিফ মিয়া, সানিউর রহমান ছোটন-সহ তিন শতাধিক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব হারুন অর রশীদ ছিলেন একজন ত্যাগী, সৎ, আদর্শবান ও আপসহীন রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আজও ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।
বক্তারা আরও বলেন, মরহুম হারুন অর রশীদের রাজনৈতিক আদর্শ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি ডা. গোলাম হাসনাইন সোহান বলেন,
মরহুম অ্যাডভোকেট হারুন অর রশীদ ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দল ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর অবদান বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. কবির হোসাইন বলেন,
প্রবাসে অবস্থান করলেও দেশের রাজনৈতিক অঙ্গন ও প্রিয় নেতাদের স্মৃতির প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম হারুন অর রশীদের আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব হারুন অর রশীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. ফয়জুল্লাহ।
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে নৈশভোজের আয়োজন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব হারুন অর রশীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।























