ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কুয়েতের জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ।

শনিবার (১৮ জুলাই) সকালে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ইরানের হামলার কারণে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকায় কুয়েত এয়ারওয়েজের অধিকাংশ ফ্লাইট পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিমান সংস্থাটি যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে কুয়েতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

আপলোড সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬