ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একীভূতকরণে আসছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সংস্কার আসছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হতে যাচ্ছে। এই তিন সংস্থাকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করার লক্ষ্যে।

জাতীয় সংসদে বুধবার (১৫ জুলাই) ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়েছে। সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। নতুন পরিচয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আইনটি কার্যকর হলে ইনভেস্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে। এর লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করা এবং বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যক্রমকে একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের জন্য সত্যিকারের ‘‘ওয়ান স্টপ’’ সেবা কাঠামো জরুরি। ইউএনসিটিএডিও এই একীভূতকরণের সুপারিশ করেছে। তিনি বিশ্বাস করেন ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগকারীদের আরও কার্যকরভাবে সেবা দিতে পারবে।

নতুন কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সেবার প্রক্রিয়া আরও কার্যকরভাবে সমন্বয় করা হবে। ইনভেস্ট বাংলাদেশ বিল আইন হিসেবে কার্যকর হলে পূর্ববর্তী আইনগুলো রহিত হবে এবং সংশ্লিষ্ট ম্যান্ডেটগুলো ইনভেস্ট বাংলাদেশের আওতায় একীভূত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একীভূতকরণে আসছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

আপলোড সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬