ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার, জানাবে বিইআরসি

  • আপলোড সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নতুন মূল্য বৃহস্পতিবার, ২ জুলাই ঘোষণা করবে। এদিন জানা যাবে, এলপিজির দাম বাড়ছে নাকি অপরিবর্তিত থাকছে।

বিইআরসি বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দর ঘোষণা করা হবে।

নতুন মূল্য ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়া, কমিশনের ওয়েবসাইটেও নতুন মূল্যসংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে।

একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার, জানাবে বিইআরসি

আপলোড সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬