ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ
- আপলোড সময় : ১০:৩২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২২৪ বার পড়া হয়েছে
ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। তিনি দেশের ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্বে আসেন। খবর এনডিটিভির।
জেনারেল শেঠ অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি চার দশকেরও বেশি সময় ধরে সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করে মঙ্গলবার অবসর নেন।
জেনারেল শেঠের পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাঁর দীর্ঘ সামরিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি একজন সফল সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত।
ভারতীয় সেনাবাহিনী বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, এমন সময়ে তিনি বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন। জেনারেল শেথ ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ) এর সাবেক শিক্ষার্থী এবং ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।
























