মহিলা দলের সদস্য পদ থেকে নাইলা বেগমের বহিষ্কার ও কলেজে শোকজ
- আপলোড সময় : ০১:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ২০২৫ সালের ২২ জানুয়ারি নাইলা বেগমকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার জানান, নাইলা ইসলামকে দলীয় নিয়ম, নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বহিষ্কারাদেশ এখনও বহাল রয়েছে।
নাইলা ইসলাম বর্তমানে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শফিউল করিম জানান, কলেজে দায়িত্ব পালনে অবহেলা ও শিক্ষকসুলভ আচরণ না করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ড. নূরে আলম বলেন, নাইলা ইসলাম নিয়মিত ক্লাসে উপস্থিত হন না এবং ক্লাসে থাকলেও ফোনে ব্যস্ত থাকেন। এসব কারণে তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে, নাইলা বেগমের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

























