ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী কাম্পালা, ঢাকার অবস্থান ২৯তম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার (১৬ আগস্ট) শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৯১। অপরদিকে, ঢাকার অবস্থান ২৯তম, যেখানে আজকের বায়ুমান সূচক ৭০, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা ২০ মিনিটে এই তথ্য প্রকাশ করা হয়।

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই, যার স্কোর ১৮২। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকারিয়া ১৭২ স্কোর নিয়ে রয়েছে। চতুর্থ স্থানে বাহারাইনের রাজধানী মানামা ১৬১ স্কোর নিয়ে অবস্থান করছে, এবং পঞ্চম স্থানে কাতারের রাজধানী দোহা ১৫২ স্কোর নিয়ে রয়েছে।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী কাম্পালা, ঢাকার অবস্থান ২৯তম

আপলোড সময় : ১০:০০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬