ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের স্ট্রোক: হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ০৬:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, ছেলের দীর্ঘদিনের কারাবন্দি ও অসুস্থতার খবরের মানসিক চাপেই তিনি অসুস্থ হয়েছেন।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার সময় তার হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন।

পরিবারের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকেই তার মা মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। ছেলের অসুস্থতার খবর শুনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। জামিন শুনানির পর আশাবাদী হলেও জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ছেলেকে নিয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। এই মানসিক চাপের কারণে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেন বলেন, ‘পুত্রের জামিন বাতিলের পর পুত্রবিরহে কাতর চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মমতাময়ী মা স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি রয়েছেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের স্ট্রোক: হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ০৬:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬