ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যক্রম সমকাল প্রেস থেকে পরিচালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ২০৯ বার পড়া হয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা টাইমস মিডিয়া ভবনের দৈনিক সমকাল পত্রিকার প্রেস থেকে পরিচালিত হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টুর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা শহর এবং শহরতলিতে পত্রিকা সরবরাহের জন্য ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কাজ করছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর সমিতির দায়িত্ব ছেড়ে চলে যায় বর্তমান কমিটি।

এরপর নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে একাধিক গ্রুপের সৃষ্টি হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ১৪ বার দখল-পাল্টা দখল হয় এবং সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই সংঘর্ষের ঘটনায় তিন সংবাদকর্মী গুরুতর আহত হন।

বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন ৩১ জুলাই এক জরুরি সভা আয়োজন করে পত্রিকা সরবরাহ ও বিল আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে। ১ আগস্ট থেকে দুই দিন কারওয়ান বাজারে পরিচালনার পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যক্রম সমকাল প্রেস থেকে পরিচালিত হচ্ছে।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছে। নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির কার্যক্রম নোয়াবের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যক্রম সমকাল প্রেস থেকে পরিচালিত হচ্ছে

আপলোড সময় : ০৯:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬