ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার হয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পুলিশের মোটরসাইকেল মহড়া চলাকালে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিসাদুল ইসলাম তানভীর।

পুলিশের মহড়া শুক্রবার বিকাল ৪টায় নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন।

ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে মহড়া দেওয়া হয়েছে। তিনি জানান, যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠিতে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

আপলোড সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬