ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা: বাউবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষা কার্যক্রমের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা বাউবির অন্যতম অগ্রাধিকার। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর উপাচার্য গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সময়ের যথাযথ ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা: বাউবি উপাচার্য

আপলোড সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬