ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বাউবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

আজ সোমবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গাজীপুরস্থ কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে “জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের অঙ্গীকার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি নাগরিক চেতনা ও নেতৃত্ব বিকাশের ভিত্তি।

তিনি তরুণদের সততা ও সামাজিক দায়বদ্ধতা ধারণ করে শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব প্রদানের আহ্বান জানান। সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।

আলোচনা সভার আগে উপাচার্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ‘জুলাই জাগরণী’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলসংলগ্ন প্রদর্শনীতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর তাৎপর্য তুলে ধরা হয়।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের উদ্যোগে ‘রক্তের দাগ এখনো শুকাইনি’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে আবেগের সঞ্চার করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বাউবি উপাচার্য

আপলোড সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬