ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইইউবিএটিতে নতুন আইইইই চ্যাপ্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের অধীনে চারটি নতুন চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবন, গবেষণা, নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষ বিকাশে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন চ্যাপ্টারগুলো হলো—আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস), আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস), আইইইই কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি (সিআইএস) এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ।

নতুন চ্যাপ্টারগুলো আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, প্রযুক্তিগত কার্যক্রম, আন্তঃবিষয়ক প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, উদ্যোক্তা উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইইইইর নেতৃবৃন্দ অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং অধ্যাপক ড. এম. ফিরোজ মৃধা। তারা শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান, নেতৃত্বের সক্ষমতা ও বৈশ্বিক যোগাযোগ উন্নয়নে পেশাজীবী সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।

আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন চ্যাপ্টারগুলো শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতা অর্জনে সহায়তা করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইইউবিএটিতে নতুন আইইইই চ্যাপ্টারের উদ্বোধন

আপলোড সময় : ০৮:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬