ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে করতোয়া নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাব্বির রহমান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির রহমান স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। সবাই নদী থেকে উঠে এলেও সাব্বির আর ওপরে উঠতে পারেনি। তার সঙ্গে থাকা অন্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর সাব্বিরকে নদী থেকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় সাব্বিরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (ওসি) প্রবীর কুমার সরকার জানান, পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পঞ্চগড়ে করতোয়া নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপলোড সময় : ০৭:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬