ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে উদ্ধার হলো ৩টি মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের পূর্ব পাশ থেকে এই বস্তুগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। মাটি খোঁড়ার সময় তারা রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলো দেখতে পান। শ্রমিকরা কৌতূহলবশত বস্তুগুলো তুলে ছবি তোলেন এবং পরে নিরাপত্তার কারণে পুনরায় মাটিতে পুঁতে রাখেন।

রামগতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে এবং বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল।

তিনি আরও জানান, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী, বস্তুগুলো আপাতত থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুরে উদ্ধার হলো ৩টি মর্টার শেল

আপলোড সময় : ০৪:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬