ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, প্রতিবাদ জানালেন তিনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার নামও অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগপত্রটি ‘রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে।

হিরো আলম অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি অভিযোগকারীরা সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তিনিও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম উল্লেখ করেন, তিনি জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে ছিলেন এবং নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেন। তিনি বলেন, প্রতিহিংসার কারণে তার নাম মামলায় জড়ানো হয়েছে। হিরো আলম আরও জানান, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন।

তিনি আন্দোলন বা বিভিন্ন সময়ে নিজের ভূমিকার কথা স্মরণ করে প্রশ্ন তোলেন, এতদিন পরে এসে কেন তার নাম মামলায় যুক্ত করা হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হিরো আলমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, প্রতিবাদ জানালেন তিনি

আপলোড সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬