ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশ মণি দাসের পরিচালনায় টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’ প্রচারিত হবে ২৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’ আগামী ২৯ জুলাই বুধবার বিকেল ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হবে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আখম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, ফরিদ হোসাইন প্রমুখ।

পরিচালক পলাশ মণি দাস বলেন, কৃপণ মানুষের জীবনযাপন এবং তাদের টাকার প্রতি অযথা মোহের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি জানান, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামির নামের একজন কৃপণ ব্যক্তি, যিনি বিদেশ থেকে ফিরে এসে পরিবারের চাপের কারণে বিবাহ করেন।

নাট্যকার রাজীব মণি দাস জানান, কৃপণতা নিয়ে এর আগে অনেক নাটক নির্মাণ করা হয়েছে, তবে ‘কিপ্টুস আনলিমিটেড’ গল্পে ভিন্নতা রয়েছে। তিনি বলেন, গল্পের মৌলিকত্ব বজায় রাখতে সবসময় নতুন কিছু চিন্তা করেন।

কাহিনীতে দেখা যায়, সামির বিদেশ থেকে ফিরে এসে আলিয়া নামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকেই তার কৃপণ স্বভাব প্রকাশ পেতে শুরু করে, যা তার পরিবারের সদস্যদের জন্য নানা সমস্যার সৃষ্টি করে।

সামিরের ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা টাকা নিয়ে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা তার জীবনে নাটকীয় পরিবর্তন নিয়ে আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পলাশ মণি দাসের পরিচালনায় টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’ প্রচারিত হবে ২৯ জুলাই

আপলোড সময় : ০৩:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬