ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করেছে পেন্টাগন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের তথ্য হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। নতুন হিসাবে ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করা হয়েছে এবং গত সপ্তাহে নিহত চার মার্কিন সেনার নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পেন্টাগনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন, ফলে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।

পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমে (ডিসিএএস) আহতের সংখ্যা আগে ৪৮২ দেখানো হয়েছিল। নতুন করে ইরানের হামলার পর ওয়েবসাইটে হতাহত কমে যাওয়ায় পেন্টাগনের তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির ১২ জন ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ দাবি করেছেন, ডিসিএএস ওয়েবসাইটে সাময়িক কারিগরি ত্রুটির কারণে এ অসামঞ্জস্য তৈরি হয়েছিল।

এদিকে ডিসিএএসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়েছে, যাতে জর্ডানে ইরানের হামলায় নিহত তিন মার্কিন সেনা এবং উত্তর ইরাকে ইরানি ড্রোনের বিস্ফোরণে নিহত আরও এক সেনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নতুন এই বিভাগে কোন সময়ের সংঘাতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত কিছু জানায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এপ্রিলের যুদ্ধবিরতির পর ১ মে থেকে যুদ্ধ পরিচালনার ৬০ দিনের আইনি সময়সীমা নতুন করে গণনা শুরু হয়েছে। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বেশ কয়েকজন আইনপ্রণেতা এই ব্যাখ্যার বিরোধিতা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করেছে পেন্টাগন

আপলোড সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬