ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শনিবার (১৮ জুলাই) অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর বিনা মূল্যে সুন্নতে খতনা করা হয়েছে। জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে দশমবারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা করেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ। আয়োজকরা জানান, এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অন্তত একশ শিশুর খতনা সম্পন্ন করা হয়েছে।

খতনা শেষে প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়। বক্তারা বলেন, আর্থিক সংকটে থাকা পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রংপুরে দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি

আপলোড সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬