ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল সভাপতি রাকিবের বক্তব্য: আবু সাঈদের চেতনা ও আন্দোলনে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শহীদ আবু সাঈদের বিপ্লবী চেতনা শুধুমাত্র জুলাই আন্দোলনে তৈরি হয়নি। তারেক রহমানের ডাকের প্রতি সাড়া দিয়ে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আন্দোলন চালিয়ে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শহীদ আবু সাঈদ গেটের সামনে রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাকিব ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সৎ জীবনযাপন করতে হবে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, ছাত্রদল সবসময় জুলাইয়ের যোদ্ধাদের পাশে ছিল এবং থাকবে। চলমান এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইস্যুকে কেন্দ্র করে প্রচারণা চালানো হলেও পরীক্ষায় প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল সীমিত।

রাকিব অভিযোগ করেন, একটি গুপ্ত সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ছাত্রদল সবসময় সজাগ রয়েছে এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেবে না।

সমাবেশে রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনসহ বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, ছাত্রদল সভাপতি সকালে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছাত্রদল সভাপতি রাকিবের বক্তব্য: আবু সাঈদের চেতনা ও আন্দোলনে অংশগ্রহণ

আপলোড সময় : ০৯:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬