মেসির জবাব: ‘কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না’
- আপলোড সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর সমালোচকদের তীব্র জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মাঠে প্রমাণ করেছি যে আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পায় না।’
বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে আর্জেন্টিনা প্রথমে পিছিয়ে পড়ে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে। তবে মেসি দ্বিতীয়ার্ধে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্ক ছিল। মেসি এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না।’
মেসি আরও বলেন, ‘আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম এই দল সব সময় লড়াই করে।’ তিনি ইংল্যান্ডের বিপক্ষে জয়টি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন।
মেসি ফাইনালের আগে টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বলের দৌড়ে সবার শীর্ষে রয়েছেন।























