বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ফ্রান্স, জানাল অপটার সুপার কম্পিউটার
- আপলোড সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
শেষ ষোলোর লড়াই শেষ হওয়ার পর বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম জানিয়েছে অপটার সুপার কম্পিউটার। ফাইনালসহ বাকি মাত্র ৪ ম্যাচে শিরোপা লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স।
অপটার সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। ফরাসি দলের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি এবারের বিশ্বকাপে ৮ গোল করেছেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করে ফ্রান্সকে সেমিফাইনালে তুলেছেন এমবাপ্পে ও উসমান ডেম্বেলে।
বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিয়ে অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। এর মধ্যে ৫৭.৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
স্পেনও দারুণ ছন্দে রয়েছে, তারা টানা ৩৬ ম্যাচে অপরাজিত। অপটার সুপার কম্পিউটারের মতে, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, তবে শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ।
ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ, এবং তারা ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় ৫০.৯ শতাংশ এগিয়ে। অন্যদিকে, আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ ধরা হচ্ছে।
























