ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রকিবুল আমিন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

শহরের বাগান গড়ে তোলার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’-এ জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন মো. রকিবুল আমিন। তিনি ‘গার্ডেনিং বাংলাদেশ’ এর স্বত্বাধিকারী।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রকিবুল আমিনের প্রকৃতির প্রতি ভালোবাসা শৈশব থেকেই শুরু হয়। ২০০১ সালে ঢাকায় এসে তিনি উপলব্ধি করেন, নগরে গাছের তুলনায় কংক্রিটের সংখ্যা বেশি। এরপর তিনি নগরে প্রকৃতিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন ‘গার্ডেনিং বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠান।

বর্তমানে তার প্রতিষ্ঠান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবুজায়নের কাজ করছে। রকিবুল ‘জিরো সয়েল’ ধারণা নিয়ে কাজ করছেন, যেখানে খোলা মাটি অনাবৃত রাখা উচিত নয়। তিনি নগর সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার পরিকল্পনা করছেন।

রকিবুল আমিন বলেন, “আমি চাই মানুষ প্রতিদিন অন্তত একবার গাছের কাছে যাক। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, মানুষের মনও ভালো রাখে।” জাতীয় পরিবেশ পদক পাওয়াকে তিনি আরও বড় দায়িত্ব হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রকিবুল আমিন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

আপলোড সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬